শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পুলিশ লাইন্স হাই স্কুলে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা- ২০২৬ অনুষ্ঠিত লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ডিপ টিউবওয়েল স্থাপন মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত: ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ

মো.মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭ সময় দেখুন
ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ

​বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সম্প্রীতির ধারক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখার দাবি তুলেছেন স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
​তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন এই তরুণ নেতা। সমাজের বিভিন্ন মহলে তিনি একজন ত্যাগী, সৎ ও সমাজমুখী ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক-এর রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে। পরবর্তীতে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাহাড়ের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তার সাহসী অবস্থান তাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে এসেছে। স্থানীয়রা জানান, বিগত সরকারের সময় এবং আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর হুমকির মুখেও তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন।

​জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় এবং ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ঐক্য বজায় রাখতে তিনি ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও শিক্ষামূলক কাজেও তার অবদান অনস্বীকার্য। তিনি নাইক্ষ্যংছড়ি তরুণ প্রজন্ম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য চট্টগ্রামে সংগীত শিক্ষা ও গণপাঠাগারসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সরাসরি যুক্ত।

​বান্দরবানের সাধারণ মানুষের মতে, জেলার সার্বিক উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে একজন যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে জেলার চিত্র বদলে যাবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন।

​বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বান্দরবানবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD