মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

জীবননগরে পুলিশের অভিযানে মাদক দ্রব্য আটক ১০ কারবারীর বিরুদ্ধে মামলা

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ সময় দেখুন
জীবননগরে পুলিশের অভিযানে মাদক দ্রব্য আটক ১০ কারবারীর বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়ায় সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীশ) শোয়েব আহমেদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭২ বোতল ফেয়ারডিল ও ইউনসেরেক্স মাদক দ্রব্য উদ্ধার করেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।এ ঘটনার সাথে জড়িত ১০ জন মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(অপারেশন) আতিয়ার রহমান বলেন,আমরা জীবননগর থানার অফিসার-ফোর্স সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীশ) শোয়েব আহমেদের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়ী থেকে ৭২ বোতল ফেয়ারডিল ও ইউনসেরেক্স নামক ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেন। এসময় মাদক ব্যবসায়ী,আশ্রয়দাতা ও সহযোগীরা পালিয়ে যায়।


তিনি আরো বলেন,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ১০ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জীবননগর উপজেলায় মাদক জিরো টলারেন্স দেখতে মাদকের বিরুদ্ধে নিয়মিত সাড়াসি অভিযান চালিয়ে যাচ্ছি। এতদিন শুধু আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করেছি।কিন্তু এখন আমরা মাদকের সাথে যে কোন ভাবে জড়িত থাকার সত্যতা পেলে তার বিরুদ্ধে একই ভাবে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।মাদকের সাথে জড়িত,তা যে কোন ভাবেই হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না,

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD