বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা।

মিলন কুমার বর্মন আদিতমারী লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ সময় দেখুন
আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আদিতমারী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছালাম নীরব। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রশিদুল ইসলাম, মনিটরিং অফিসার নাজমুল হোসেন, টেরিটরি সেলস অফিসার (লালমনিরহাট) মোঃ আবু নোমাম সিদ্দিক এবং ব্র্যাক সিড ডিলার জাহিদুল ইসলাম রাজুসহ অন্যান্যরা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD