শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ত্রিশালে একাধিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত মূল আসামী গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার জীবননগরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা। টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন ত্রিশালে লোড মিস্ত্রির অবহেলা: ইটভাটায় ব্যাপক ক্ষতি জীবননগরে পুলিশের অভিযানে মাদক দ্রব্য আটক ১০ কারবারীর বিরুদ্ধে মামলা জীবননগরে অবৈধভাবে তেল মজুতের দায়ে কারাদণ্ড জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা

ত্রিশালে একাধিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন

ডেস্ট রিপোর্ট
  • আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ সময় দেখুন
ত্রিশালে একাধিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কোনাবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে সকালে তিনি সরকারি নজরুল একাডেমি প্রবেশপথের রাস্তা এবং দুপুরে নিজবাখাইল খাঘাটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী যেবায়েত হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ.কে.এম কেরামত হোসেন আকন্দ,মোক্ষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরুখ আহমদ নতুন, সাইফুল ইসলাম, এবং আবু সাঈদ নজরুল মাস্টার প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD