রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ

মুনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪১৩ সময় দেখুন

সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দা, পথচারী এবং হাসপাতালে সেবা নিতে আসা শত শত মানুষ।
​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে শুরু হওয়া টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পাংশা পশু হাসপাতাল রোডের বিভিন্ন অংশে হাঁটু সমান পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং পানি নিষ্কাশনের সঠিক পথ না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর নোংরা ও কাদামিশ্রিত পানি জমে একাকার হয়ে আছে। বোঝার উপায় নেই—এটি রাস্তা নাকি কোনো ডোবা। এই রাস্তা দিয়ে প্রতিদিন পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে অসংখ্য মানুষ তাদের গবাদিপশু নিয়ে আসেন। কিন্তু রাস্তা তলিয়ে থাকায় অসুস্থ পশু নিয়ে হাসপাতালে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন খামারিরা। ভুক্তভোগী এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক দিনের বৃষ্টিতেই যদি রাস্তার এই অবস্থা হয়, তবে পুরো বর্ষাকালে আমাদের কী হবে?রিকশা ও ইজিবাইক চালকরা জানান, রাস্তার গর্তগুলো পানির নিচে লুকিয়ে থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নোংরা পানির ওপর দিয়েই বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
​এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হোক। তা না হলে সামান্য বৃষ্টিতেই এই অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত এমন নরকযন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD