বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন শেরপুর সদর উপজেলার ১১ নং বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী গ্রামে নিজ ঘরের জানালার গ্রিল থেকে মো. দিপু মিয়া (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দিপু (১৫) ওই গ্রামের মো. আব্দুল মজিদ পেলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নিজ বসতঘরের জানালার গ্রিলে ওড়না পেঁচানো অবস্থায় দীপকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। তবে স্থানীয়দের মধ্যে ঘটনাটির পেছনে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বা তদন্তে অন্য কোনো তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD