বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে আজ (০৫ অক্টোবর) সকাল ০৯টায় পুলিশ লাইন্সে ০৩ দিনব্যাপী ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। পুলিশ সুপার বলেন, সংসদ নির্বাচনসহ যেকোন স্থানীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। প্রশিক্ষণে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD