মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

তজুমদ্দিনে ইলিশ সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন।

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ সময় দেখুন

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার ৬ অক্টোবর ২০২৫, সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। তত্ত্বাবধায়নে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেঃটন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। হিসাব মতে জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মেঃ টন চাল বরাদ্দ আসে। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD