শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহজ কথায় কঠিন সত্য, ভাইরাল তাজুকে ২.০’ ঘিরে লালমনিরহাটে উৎসুক জনতার ভিড়। রাজবাড়ীতে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পরই প্রাণ গেল একই পরিবারের ৪ জনের! ছেলের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, বেড সংকটে বারান্দায় ফোলরে চিকিৎসা তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরুসহ জাল রশিদ ও খাজনা রশিদ বই উদ্ধার ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে কতটা এগিয়ে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ফরিদুর রেজা সাগরের নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি

জীবননগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

আজিজুর রহমান
  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন
জীবননগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১০টায় জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়৷
এরপর জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর উপজেলা জামে মসজিদ ইমাম হাসানুজ্জামান জামান। সভায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমবায় অফিসার মেহা. নূর আলম। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মাজেদ, জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্নকর্তা মনিরুজ্জামান। সভায় উপজেলা সমবায় অফিসার মেহা. নূর আলম জানান, তারা এ বছর ২৭টি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন করেছেন। ৭৮ সভা করেছেন। জীবননগরের ৩০ জন বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD