মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

খাগড়াছড়িতে মনোনয়ন দাখিল করেছে ১৫ প্রার্থী

মোফাজ্জল হোসেন খাগড়াছড়ি
  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩২ সময় দেখুন
খাগড়াছড়িতে মনোনয়ন দাখিল করেছে ১৫ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিল করেছে ১৫ জন প্রার্থী। এই মনোনয়ন জমাদানের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।

মনোনয়ন জমাদানের শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়রপত্র জমাদানকারী প্রার্থীরা হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ জামায়েত ইসলামীর অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ কাউছার, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, বাংলাদেশ খেলাফতে মজলিসের মোঃ আনোয়ার হোসেন মিয়াজী, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ মোস্তফা, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মোঃ নুর ইসলাম, সমিরণ দেওয়ান (স্বতন্ত্র), সোনা রতন চাকমা (স্বতন্ত্র) লাব্রিচাই মারমা (স্বতন্ত্র) সন্তোষিত চাকমা (স্বতন্ত্র) ধর্মজ্যােতি চাকমা (স্বতন্ত্র), জিরুনী ত্রিপুরা (স্বতন্ত্র)।

মনোনয়ন দাখিলকালে উভয় প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচনী বিধি মেনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে খাগড়াছড়িবাসী তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD