সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলার পাগলা থানার মশাখালী স্কুলের বাজার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ডেস্ক রির্পোট
  • আপডেটের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ সময় দেখুন
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলার পাগলা থানার মশাখালী স্কুলের বাজার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলার পাগলা থানার মশাখালী স্কুলের বাজার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মশাখালী ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোয়াদুর রহিম ভুলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ (গফরগাঁও-পাগলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আমি আপনাদের সন্তান, আপনারাই আমার প্রাণ।

আজকে এই আয়োজন থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।
আমরা তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো।
এই অবহেলিত জনপদের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে চাই।
পাগলাবাসীর জন্য একটি আলাদা পাগলা উপজেলা গঠন, স্বাস্থ্যসেবা উন্নয়নে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরন এবং পাগলার জন্য আলাদা ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।

বাচ্চু বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক উপজেলা হিসেবে গফরগাঁওকে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, প্রতিহিংসা, প্রতিশোধের পরিবর্তে এই গফরগাঁও-পাগলা হবে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত একটি উন্নত, সমৃদ্ধ আদর্শ উপজেলা। গফরগাঁওয়ের ভাবমূর্তি সারাদেশে উজ্জ্বল করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ আধুনিক, উন্নত গফরগাঁও-পাগলা আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

বাচ্চু বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার মহাপরিকল্পনা রয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিতে জনাব তারেক রহমানের পরিকল্পনা , গফরগাঁও ও পাগলা’কে এগিয়ে নিতে আমাদের পরিকল্পনা রয়েছে।

দল যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সমস্যা আপনার, সমাধানের দায়িত্ব আমার। গফরগাঁও- পাগলায় জুলুমের পরিবর্তে আমরা ইনসাফের রাজনীতব করতে চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD