বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান খানের মৃত্যুর বার্তা, আতঙ্কে বলিউড! ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা উপজেলা বড়লেখা প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক রুয়েল কামাল ও সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন

নানা আয়োজনে জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮৬ সময় দেখুন

নানা আয়োজনে জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার জীবননগর প্রেসক্লাব চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।
জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউদ্দিন শফি, উপজেলা কৃষক দলের সদস্যসচিব সানোয়ার হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আবু বক্কর, আল আমীন, মনিরুজ্জামান রিপন, আহমদ সগীর, সম্রাট হোসেন, সজীব হোসেন, মোস্তাফিজুর রহমান, এম আই আতিয়ার, উজ্জ্বল মিয়া, রকি প্রমুখ। সভাপতির বক্তব্যে ফয়সাল মাহাতাব মানিক বলেন, “জীবননগর প্রেসক্লাব দীর্ঘ ৫২ বছর ধরে এলাকার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান কবীর বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য। জীবননগর প্রেসক্লাব ভবিষ্যতেও জনগণের কথা তুলে ধরবে—এই প্রত্যাশা রাখি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD