সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদ আনন্দ,তিস্তা পারে দর্শনার্থীদের ঢল। ত্রিশালের বাউলূম নূরানীয় হাফেজীয় ও কওমি মাদরাসা নিয়ে চক্রান্ত,জনমনে ক্ষোভ হালুয়াঘাটে বৃষ্টি গাছের ছালে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন,ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ময়মনসিংহের সাবেক এসপি ডিআইজি মঈনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে ফুলবাড়িয়ায় ১০০ একর জমি দখলের অভিযোগ হোসেনপুরসহ দেশবাসীকে ইউএনও কাজী নাহিদ ইভার ঈদের শুভেচ্ছা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের আয়োজনে সরকারি যাকাত ফান্ডের যাকাত বিতরণ করেন ডা.মাহবুবুর রহমান লিটন এমপি শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন,জামাত শুরু ১০টায় জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করলেন এমপি রুহুল আমিন ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বে ভরসা রাখতে চায় হোসেনপুরবাসী: আলোচনায় বিএনপি নেতা জহিরুল ইসলাম মবিন রাজবাড়ীতে ভিজিএফের চাল ক্রয় ও মজুদের দায়ে দুজনের কারাদণ্ড

ঈদ আনন্দ,তিস্তা পারে দর্শনার্থীদের ঢল।

মিলন কুমার বর্মন আদিতমারী,লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩২ সময় দেখুন
ঈদ আনন্দ,তিস্তা পারে দর্শনার্থীদের ঢল।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীর পাড় আবারও পরিণত হয়েছে বিনোদনপ্রেমীদের মিলনমেলায়। উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন ২নং স্পার ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীরে ঈদের দিন থেকেই হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের নামাজ শেষে সকাল গড়াতেই স্পার ব্রিজের আশপাশে মানুষের ঢল নামে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দ উপভোগ করতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। এক পর্যায়ে সেখানে তিল ধারণের ঠাঁই থাকে না। তিস্তা চরাঞ্চলের এই মনোরম পরিবেশে ঈদের আনন্দ যেন নতুন মাত্রা পায়। নদীর ভাটিতে নৌকা ভ্রমণ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। পালতোলা নৌকায় চড়ার অপেক্ষায় অনেককেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদসহ বিভিন্ন উৎসবে তিস্তা নদীর এই পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য আর খোলা পরিবেশের কারণে এটি এখন এলাকাবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। দর্শনার্থীদের একজন বলেন, “প্রতি ঈদেই আমরা এখানে আসি। নদীর পাড়ে এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে ভালো লাগে, মনে হয় যেন সমুদ্র সৈকতে আছি।”
সব মিলিয়ে, ঈদের আনন্দকে ঘিরে আদিতমারীর তিস্তা নদীর পাড় এখন মানুষের প্রাণের মিলনমেলায় রূপ নিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD