শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ফরিদুর রেজা সাগরের নিয়োগ

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭৭ সময় দেখুন

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও-রাজনৈতিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ ফরিদুর রেজা সাগর।
​সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মোঃ ফরিদুর রেজা সাগর প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন শুরু করেছেন।

নতুন এই দায়িত্বের আওতায় তিনি মাননীয় প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও দাপ্তরিক বিভিন্ন কাজে সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখবেন। বিশেষ করে প্রতিমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি ব্যবস্থাপনা এবং সংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজে যোগাযোগ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পেশায় তথ্য প্রযুক্তি বিজ্ঞানী জনাব চৌধুরী ইতিপূর্বে লন্ডনে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের আইটি বিভাগে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​মোঃ ফরিদুর রেজা সাগরের এই নিয়োগের ফলে প্রতিমন্ত্রীর দাপ্তরিক ও রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD