শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোঃ শহিদুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ২৬ বছর আগে প্রতিষ্ঠিত নকলা পৌরসভায় এবার বেশ কয়েকজন তরুণ প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। মোঃ শহিদুল ইসলাম মসজিদ পৌরসভার ৬৬টি তাদের মাঝে ২২টিতে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছেন।
পৌর শহরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে তার ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। প্রতিদিনই তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও কুশল বিনিময় করছেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
গত রবিবার তিনি নকলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জালালপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এবারের নকলা পৌরসভা নির্বাচনে তরুণ প্রার্থীদের মধ্যে মোঃ শহিদুল ইসলাম ছাড়াও রয়েছেন রাসেল সরকার, এনামুল হক রিপন, হাসিবুল হাসান হাসিব, শফিউল আলম পলাশ এবং মোহাম্মদ মশিউর রহমান লোটাস। অন্যদিকে সিনিয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা।
নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই বিভিন্ন প্রার্থীর প্রচার-প্রচারণা ও গণসংযোগে মুখর হয়ে উঠছে নকলা পৌরসভার বিভিন্ন এলাকা। এরই ধারাবাহিকতায় মোঃ শহিদুল ইসলামও নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।