বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান খানের মৃত্যুর বার্তা, আতঙ্কে বলিউড! ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা উপজেলা বড়লেখা প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক রুয়েল কামাল ও সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন

সালমান খানের মৃত্যুর বার্তা, আতঙ্কে বলিউড!

প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৮ সময় দেখুন
লিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি! ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর অডিও বার্তা। শুধু সালমান নন, তার সঙ্গে কাজ করা বলিউড তারকাদেরও খুনের হুঁশিয়ারি।

এমনকি সালমানের পরিবারের সদস্যদেরও রেহাই না দেয়ার হুমকি দেয়া হয়েছে। সব মিলিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। ভাইরাল অডিও বার্তায় দাবি করা হয়, সালমান খানের সঙ্গে কাজ করলে পরিণতি হবে ভয়াবহ। গ্যাংয়ের নির্দেশ অমান্য করায় টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়।

সালমানকে আগেই ক্ষমা চাইতে বলা হয়েছিল, এমনকি তার পরিবারের সদস্যদেরও হুমকি দেয়া হয় ওই বার্তায়। তবে অডিওটির সত্যতা এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর সরাসরি সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সালমানকে ঘিরে এই হুমকির মধ্যেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা সামনে আসে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। অল্পের জন্য রক্ষা পান টাইগার, আহত হন তার গাড়িচালক। সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগকে কেন্দ্র করে। এরপর থেকেই তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পরও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এবার ফের হত্যার হুমকি, সঙ্গে টাইগার শ্রফকে ঘিরে গুলির ঘটনা বলিউডে কি আরও বড় কোনো হামলার আশঙ্কা তৈরি হচ্ছে?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD