সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ আদিতমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা ত্রিশালে মোবাইলে প্রেমের পর বিয়ের প্রলোভনে ১০ শ্রেণির ছাত্রীকে ভাগিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চেষ্টা কোটিপতি বিধবা দুই সন্তানের জননী স্বপ্না বেগম কে বিয়ে করলেন বাসার কাজের ছেলে প্রতারক আমির হোসেন সহজ কথায় কঠিন সত্য, ভাইরাল তাজুকে ২.০’ ঘিরে লালমনিরহাটে উৎসুক জনতার ভিড়। রাজবাড়ীতে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পরই প্রাণ গেল একই পরিবারের ৪ জনের! ছেলের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, বেড সংকটে বারান্দায় ফোলরে চিকিৎসা

ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার

ডেস্ট রিপোর্ট
  • আপডেটের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮৯ সময় দেখুন
ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার

গত ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা মধ্যপাড়া এলাকায় মোঃ মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলাম (৪৫) এর দুই শিশু পুত্র— আরাফাত হোসেন (০৮) ও মিহাদ হোসেন (০৫)-কে মোবাইল চুরির সন্দেহে স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক তাদের বাড়ি হতে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে ১নং আসামী মিজানুর রহমান সুজনের নেতৃত্বে উক্ত শিশুদের ধলা মধ্যপাড়া ওয়ায়েজ উদ্দিন মেম্বার এর মোড়স্থ একটি পুকুরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশু দু’টিকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের মারধর করে জোরপূর্বক রাস্তার পাশে ময়লাযুক্ত পানি পান করানো হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের পুলিশ সুপারের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ত্রিশাল থানা পুলিশকে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
তার পরিপ্রেক্ষিতে ত্রিশাল থানা পুলিশের একটি টিম প্রযুক্তির এবং ইন্টেলিজেন্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গাজীপুর এলাকা হতে ০৪/০৪/২০২৬ খ্রি. তারিখ *রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভিকটিমদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ০৩/০৪/২০২৬ খ্রি.)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপরাপর জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD