রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগর ডুমুরিয়ায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা ত্রিশালে একাধিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত মূল আসামী গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার জীবননগরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা। টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন ত্রিশালে লোড মিস্ত্রির অবহেলা: ইটভাটায় ব্যাপক ক্ষতি জীবননগরে পুলিশের অভিযানে মাদক দ্রব্য আটক ১০ কারবারীর বিরুদ্ধে মামলা জীবননগরে অবৈধভাবে তেল মজুতের দায়ে কারাদণ্ড

‎কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ৯ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,৫ পদে সমন্বয় পরিষদ ‎

‎মশিউর রহমান চন্দন ‎কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪৮ সময় দেখুন
৯ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,৫ পদে সমন্বয় পরিষদ ‎

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে ৫টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। ‎বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ‎ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৯৯ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট। সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট এম. এ. সাজাদ্দুল হক ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুফতী মো. জাকির খান ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট। সহসাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. আবু সাইম ২২৭ ভোট এবং অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূইয়া ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। লাইব্রেরিয়ান পদে অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী। সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো. আবু হানিফ ৩৬০ ভোট, অ্যাডভোকেট মো. সারওয়ার আলম ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. কোরবান আলী ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচন শেষে সমিতি প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD