শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে কতটা এগিয়ে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ফরিদুর রেজা সাগরের নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি নানা আয়োজনে জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান ত্রিশাল উপজেলা পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক দলের দুর্দিনের নিঃস্বার্থ কর্মী, রামগড় জিয়া পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জীবননগর ডুমুরিয়ায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা ত্রিশালে একাধিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন

রাজবাড়ীর পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার

মনিরুজ্জামান, রাাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬২ সময় দেখুন
রাজবাড়ীর পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ২০১টি পরিবার ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে অর্থ সহায়তা পাচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের পরিবারগুলো এ সুবিধা পাবে। কর্মসূচিতে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ০.৫ একরের কম জমির মালিক পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। অনলাইনে যাচাই শেষে ১ হাজার ৪০৪টি পরিবার নিশ্চিত হয়েছে।
এর মধ্যে প্রথম ধাপে ঈদের আগে ১ হাজার ২০১টি পরিবার অর্থ সহায়তা পাবে। বাকি ২০৩টি পরিবার কারিগরি জটিলতার কারণে আপাতত অপেক্ষায় রয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD