মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

হালুয়াঘাটে বৃষ্টি গাছের ছালে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন,ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

ডেস্ক রিপোট
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৭৮ সময় দেখুন
হালুয়াঘাটে বৃষ্টি গাছের ছালে 'আল্লাহ' লেখা সদৃশ চিহ্ন,ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

হালুয়াঘাটের ধুরাইলে একটি বৃষ্টি গাছের ছালে ‘আল্লাহ’ লেখা সদৃশ চিহ্ন দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার ধুরাইল বাজার জামে মসজিদ রোড সংলগ্ন এলাকায় ঘটেছে।
সূত্রে জানায়, সম্প্রতি মোনায়েম নামের এক ব্যক্তি গাছটির কিছু অংশের ছাল তুলতে গেলে ভেতরের অংশে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা সদৃশ একটি চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই এটিকে মহান আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন। গাছটি এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষ সেখানে আসছেন। কেউ কেউ গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার অনেকে দোয়া-মোনাজাতও করছেন। ফলে পুরো এলাকাজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। গাছটির ছাল অযথা না তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে গাছটির কোনো ধরনের ক্ষতি না হয়। স্থানীয়রা জানান, গাছটি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD