মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

জীবননগরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আজিজুর রহমান, জীবন নগরঃ
  • আপডেটের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ সময় দেখুন
জীবননগরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চুয়াডাঙ্গার জীবননগরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রথমে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। পরে পর্যায়ক্রমে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিন গ্রুপে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে জুলাই বিপ্লবের ওপর কুইজ, উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে মাদককে না বলি, সফল জীবন গড়ি, নতুন বাংলাদেশ বির্নিমাণে তারুণ্যের ভাবনার ওপর রচনা, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD