মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ সময় দেখুন
চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ

হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মকবুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় প্রশিক্ষন দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও ডা. শৌভিক রায় এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মো. রাশেদুজ্জামান, ফিল্ড মনিটরিং অফিসার মো. মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল-কলেজের শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ প্রশিক্ষণে জীবননগর উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD